
চর্মরোগবিদ্যা · চিকিৎসা গবেষণা · সম্পাদনা
জীবন ও কাজ
১৮৯১–১৯৫৯ · ইন্ডিয়ান জার্নাল অব ডার্মাটোলজির প্রতিষ্ঠাতা সম্পাদক
কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের চর্মরোগ বিশেষজ্ঞ ও জীবাণুবিদ ছিলেন গণপতি পাঁজা। ১৯৫৫ সালে তিনি ইন্ডিয়ান জার্নাল অব ডার্মাটোলজি-র প্রতিষ্ঠাতা সম্পাদক হন এবং ১৯৫৯ সালে মৃত্যু পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।[১]
সেবোরিক ডার্মাটাইটিস ও ম্যালাসেজিয়া ছিল তাঁর গবেষণার বিষয়। পত্রিকার ইতিহাসে কলকাতার এই প্রতিষ্ঠানে চর্মরোগবিদ্যার বিকাশে হিউ ডব্লিউ অ্যাক্টনের সঙ্গে তাঁর ভূমিকার উল্লেখ রয়েছে।[১] তাঁর ছোট ভাই ধনপতি পাঁজা-ও চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।[২][৩]
অচিন্ত্যকুমার দত্ত সম্প্রদায়ের বিশিষ্ট বিদ্বজ্জনদের আলোচনায় মাঝিগ্রামের গণপতি পাঁজার নাম উল্লেখ করেছেন, পৃ. ৩১৩–৩১৪।[৪]